1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গোপালগঞ্জে বর্বর হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:৪৬|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

গোপালগঞ্জে বর্বর হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 417 Time View
‘এই বর্বরতার জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই।’
‘এই বর্বরতার জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই।

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলাকে ‘বর্বরতা’ বলে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে যেভাবে হামলা চালানো হয়েছে, তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও অমার্জনীয়। যারা এই বর্বরতার জন্য দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে, এটিই আমাদের প্রতিশ্রুতি।’

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদের পাঠানো বিবৃতিতে আরো বলা হয়, ‘শান্তিপূর্ণভাবে এক বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের ওপর এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের শামিল। এনসিপির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকরা আজ নির্মমভাবে হামলার শিকার হয়েছেন। তাদের গাড়িবহর ভাঙচুর করা হয়েছে এবং শারীরিকভাবে আঘাত করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘এই নৃশংস হামলা, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং দলটির কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে-তার জবাবদিহি নিশ্চিত করা হবে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন সহিংসতা বরদাশত করা হবে না।’

এতে আরো বলা হয়, ‘সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য আমরা তাদের প্রশংসা জানাই। একইসাথে, সব হুমকি-ধমকি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে যাওয়া সাহসী ছাত্রদের অবিচলতা ও মনোবলের জন্য জানাই আন্তরিক অভিনন্দন।’

বিবৃতির শেষাংশে আবারো পুনর্ব্যক্ত করা হয়, ‘এই বর্বরতার জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে-এটাই আমাদের প্রতিশ্রুতি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork