1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জলঢাকায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান - dailydeshkantha
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:২৯|
শিরোনামঃ
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

জলঢাকায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬,
  • 263 Time View
  • জহুরুল ইসলাম – নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর জলঢাকায়,
আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক স্থানীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক হিন্দু উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

নবযোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু, জাতীয় পার্টির ৩নং ওয়ার্ড সভাপতি শুকুর আলী, জাহাঙ্গীর আলম (সদস্য), তফে হোসেন, লোকমান, শিক্ষক শ্রী শুসপন্দ্র নাথ, শ্রী আনাম, ডা. পুশিনাথ চন্দ্র, শ্রী শুদির চন্দ্র বাবু, নিরেন চন্দ্র, শ্রী কালিপদ চন্দ্র (রাজবাড়ী), শ্রী রামু চন্দ্র, নারায়ণ অধিকারী (ইউপি সদস্য)সহ মোট অর্ধশতাধিক স্থানীয় নেতা-কর্মী।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু বলেন, “জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ন্যায়পরায়ণতা, ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা এবং আদর্শিক আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। এসব কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণেই জামায়াতে ইসলামী মানুষের অন্তরে স্থান করে নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো একতরফা নির্বাচন চাই না। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করেছে—যারা গঠনমূলক কাজ করে, তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত উপজেলা আমীর কামরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়সাল মুরাদ, জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন শিমুলবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork