1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৬টি রাজনৈতিক দল - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:১৩|

জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৬টি রাজনৈতিক দল

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 350 Time View
জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৬টি রাজনৈতিক দল
জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৬টি রাজনৈতিক দল

‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ পর্যালোচনা করে এ পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ১টা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য—এই দুটি দল সর্বশেষ (২৫তম ও ২৬তম দল হিসেবে) তাদের মতামত জমা দেয়।

এর আগে গত ১৬ আগস্ট রাতে কমিশন প্রেরিত খসড়া সনদে কিছু ত্রুটি ধরা পড়ায় তা সংশোধন করে নতুন ও নির্ভুল খসড়া পাঠানো হয়। পরবর্তীতে দলগুলোর অনুরোধে খসড়ার ওপর মতামত প্রদানের সময়সীমা ২০ আগস্ট আরও দুই দিন বাড়িয়ে ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

শেষ সময়সীমার দিন (২২ আগস্ট) পর্যন্ত মোট ২৪টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দেয়। দলগুলো হলো:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)

খেলাফত মজলিস

আমার বাংলাদেশ (এবি) পার্টি

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ জামায়াতে ইসলামী

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

জাতীয়তাবাদী সমমনা জোট

১২ দলীয় জোট

আমজনতার দল

গণফোরাম

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)

জাতীয় গণফ্রন্ট

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)

গণসংহতি আন্দোলন

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)

বাংলাদেশ লেবার পার্টি

জাকের পার্টি

ভাসানী জনশক্তি পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

এদিকে এখনও পর্যন্ত যে চারটি রাজনৈতিক দল জুলাই সনদ বিষয়ে মতামত জমা দেয়নি, সেগুলো হলো:

গণঅধিকার পরিষদ (জিওপি)

রাষ্ট্র সংস্কার আন্দোলন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ইসলামী ঐক্যজোট

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, দলগুলোর প্রাপ্ত মতামত বিশ্লেষণ শেষে চূড়ান্ত সনদ প্রণয়নের কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork