1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ট্রাম্প প্রশাসনের ‘আক্রমণাত্মক সাইবার হামলা’ পরিকল্পনাকে ঘিরে বিতর্ক - dailydeshkantha
২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:০৭|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

ট্রাম্প প্রশাসনের ‘আক্রমণাত্মক সাইবার হামলা’ পরিকল্পনাকে ঘিরে বিতর্ক

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 634 Time View
ট্রাম্প প্রশাসনের ‘আক্রমণাত্মক সাইবার হামলা’ পরিকল্পনাকে ঘিরে বিতর্ক
ট্রাম্প প্রশাসনের ‘আক্রমণাত্মক সাইবার হামলা’ পরিকল্পনাকে ঘিরে বিতর্ক

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘আক্রমণাত্মক সাইবার অভিযান’ নামে একটি কর্মসূচির জন্য ১ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছিল। এই ব্যয় প্রস্তাবনা ট্রাম্পের তথাকথিত ‘দ্য বিগ বিউটিফুল বিল’-এর অংশ ছিল। টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই আইনটির আওতায় নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি যে কোন ধরনের সাইবার সরঞ্জাম বা সফ্টওয়্যার এই বাজেটের আওতায় পড়বে। তবে নিশ্চিত করা হয়েছে যে অর্থ বরাদ্দ মূলত মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হবে। উক্ত কমান্ডটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বে রয়েছে, যার মধ্যে চীনও অন্তর্ভুক্ত, বর্তমানে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।

ডেমোক্র্যাটিক সিনেটর এবং সিনেট গোয়েন্দা কমিটির দীর্ঘদিনের সদস্য রন ওয়াইডেন এই পরিকল্পনার সমালোচনা করেছেন। টেকক্রাঞ্চকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একদিকে ট্রাম্প প্রশাসন মার্কিন সাইবার প্রতিরক্ষা কর্মসূচির বাজেট কমিয়েছে, যার ফলে সাইবার নিরাপত্তা সংস্থার ১৩০ জন কর্মী ছাঁটাই হয়েছে। অন্যদিকে সরকারি হ্যাকিং সম্প্রসারণের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছে।

ওয়াইডেনের ভাষ্য অনুযায়ী, ‘ট্রাম্প প্রশাসন সাইবার নিরাপত্তা ও সরকারি প্রযুক্তি খাতে বাজেট কমিয়েছে, যার ফলে দেশটি বিদেশী হ্যাকারদের আক্রমণের ঝুঁকিতে পড়েছে। এখন যদি যুক্তরাষ্ট্র নিজেই বড় আকারে সাইবার আক্রমণ শুরু করে, তবে এর জবাবে আমাদের হাসপাতাল, স্থানীয় সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোও পাল্টা হ্যাকিংয়ের শিকার হতে পারে, যারা আত্মরক্ষার পর্যাপ্ত সামর্থ্য রাখে না।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আক্রমণাত্মক সাইবার অভিযানের আওতায় থাকতে পারে শূন্য-দিনের দুর্বলতার অপব্যবহার, ম্যালওয়্যার হামলা এবং এসব আক্রমণ বাস্তবায়নের জন্য অবকাঠামো নির্মাণ বা উন্নয়ন।

হোয়াইট হাউস বা প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রদের কাছ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork