1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঢাকা মহানগর পূর্বে শিবিরের আয়োজনে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:১৬|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

ঢাকা মহানগর পূর্বে শিবিরের আয়োজনে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 103 Time View
ঢাকা মহানগর পূর্বে শিবিরের আয়োজনে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ঢাকা মহানগর পূর্বে শিবিরের আয়োজনে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটসাল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান গতকাল রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২২টি থানার প্রতিনিধিত্বকারী দলগুলোর অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি ও লালবাগ থানা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে স্টামফোর্ড ইউনিভার্সিটি দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে এবং নির্ধারিত সময়ে ২-০ গোলে লালবাগ থানাকে পরাজিত করে শিরোপা জয় করে নেয়। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠজুড়ে দর্শকদের মাঝে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি ও ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টা ও ক্রীড়া-চেতনার প্রশংসা করে বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি চরিত্র গঠন, শৃঙ্খলা ও দলগত চেতনার বিকাশ ঘটায়। ছাত্রশিবির বিশ্বাস করে সুস্থ সংস্কৃতি ও ক্রীড়া চর্চার মাধ্যমেই তরুণ প্রজন্মকে গড়ে তোলা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও ঢাকা মহানগর পূর্বের সাবেক সভাপতি মোজাফফর হোসেন। তিনি খেলাধুলার পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করার গুরুত্ব তুলে ধরেন। এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ ও মহানগর সেক্রেটারি ইমদাদুল হক।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি করে। এর মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি একটি নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনের পথ সুগম হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্সআপ দলের হাতে পুরষ্কার এবং অংশগ্রহণকারী অন্যান্য দলের খেলোয়াড়দেরকেও সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork