1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে চলাচল ব্যাহত - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২০|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে চলাচল ব্যাহত

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 104 Time View
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে চলাচল ব্যাহত
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে চলাচল ব্যাহত

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন চালাচ্ছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অবস্থানজনিত কারণে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যানবাহন চলাচল করতে পারছে না।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কয়েকটি বিকল্প রুট বা ডাইভারশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে:

উত্তরার দিক থেকে আসা যানবাহন যারা আমতলী হয়ে গুলশান-১ যাবেন, তারা কাকলী থেকে বামে মোড় নিয়ে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।

জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আসা যানবাহন যারা আমতলী-গুলশান-১ যাচ্ছেন, তারা বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) অথবা আর্মি স্টেডিয়ামের সামনের ইউটার্ন ব্যবহার করে গুলশান-২ হয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেটের দিকে যেতে পারবে।

একইভাবে জাহাঙ্গীর গেট থেকে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যান চলাচল করা যাবে।

ডিএমপি জনগণকে ধৈর্য ধারণ করতে এবং বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork