1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকীতে অযত্নে অবহেলায় পড়ে আছে সরকারি কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৪৮|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দুমকীতে অযত্নে অবহেলায় পড়ে আছে সরকারি কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 173 Time View
দুমকীতে অযত্নে অবহেলায় পড়ে আছে সরকারি কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই
দুমকীতে অযত্নে অবহেলায় পড়ে আছে সরকারি কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকী উপজেলার একটি সরকারি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে থেকে ভুতুরে রূপ নিয়েছে। প্রায় তিনযুগ আগে নির্মিত এ ভবন এখন লতা পাতা চারপাশে জমে আছে জলাবদ্ধতা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে উওর দুমকি মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ ভবনের দেয়াল ঘেঁষে উঠেছে গাছপালা এবং চারপাশ জলাবদ্ধ হয়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, ভবনের পূর্ব ও উত্তর পাশের জমি আশপাশের বাসিন্দারা দখল করে নিয়েছেন। স্থানীয়রা জানান, ভবনটি প্রথমে কমিউনিটি সেন্টার হিসেবে পরে সাবেক চেয়ারম্যান মরহুম আ,রশিদ গাজি ইউনিয়ন পরিষদের কার্যলয় হিসাবে ব্যবহার করেছেন এর পর সাব রেজিস্ট্রি অফিস এবং সর্বশেষ পশু হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি সম্পূর্ণ অব্যবহৃত ও অকেজো।

 

সাবেক ইউপি সদস্য হারুন মোল্লা বলেন, তৎকালীন কেবিনেট সচিব এম কেরামত আলীর উদ্যোগে কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য জমির প্রয়োজন হয়। তখন স্থানীয় হাজী আবদুল মান্নান মোল্লা ও ইউনুস মোল্লা প্রায় ১২ শতক জমি সরকারি কাজে দলিল করে দেন।
জমিদাতা হাজী আবদুল মন্নান মোল্লা এ প্রতিনিধিকে বলেন, আমরা চাই এ ভবন ও জমির সঠিক ব্যবহার হোক। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এখানে ফায়ার সার্ভিস অফিস স্থাপন করা যেতে পারে।

ছওার বলেন, ভবনটি অনেক দিন ধরে পরিত্যক্ত। যদি সংস্কার করে নতুন অফিস চালু করা যায় তাহলে এলাকাবাসী উপকৃত হবেন। ৫ নং শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আজাহার আলী মৃধা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork