1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৩৭|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 285 Time View
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ আরফাতুল ইসলাম: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চকরিয়া পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন,
“কোনো আদিত্যেবাদী শক্তির ইশারায় যেনতেন নির্বাচন জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে জনগণ। দুই সহস্রাধিক শহীদের জুলাই গণঅভ্যুত্থান নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য নয়। কোনো তাঁবেদারি শক্তির ইশারায় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ প্রতিহত করবে। অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন—
পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলার প্রাক্তন আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক,
উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,
মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর আলী,খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান
,হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork