1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘পি. আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবে’ - dailydeshkantha
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:২৭|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

‘পি. আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 200 Time View
‘পি. আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবে’
‘পি. আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবে’

পি. আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবে -মুফতী সৈয়দ ফয়জুল করীম, শায়খে চরমোনাই

বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত বিশাল গনসমাবেশ নগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

গন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেন- পি. আর. সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ব থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতীর মহৌৎসব, সহিংষতা নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা।

 

পি আর পদ্ধতির নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রত্যেকটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, কোন দল বা সংস্থা, গোষ্ঠী, যে কোন পেশাজীবী সংগঠন তথা আপামর জনগনের নতুন কোন দাবী আদায়ের ক্ষেত্রে পার্লামেন্টেই আলোচনা-পর্যালোচনার মাধ্যমে যাবতীয় মৌলিক সমস্যার সমাধান হবে, এতে করে পার্লামেন্টেই হবে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনার কেন্দ্র বিন্দু। যার ফলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি, বিভাজন, মারামারী, হানাহানি, দাঙ্গা-হাঙ্গামা, অরাজকতা, হরতাল, অবরোধ, ঘেরাও জ¦ালাও-পোড়াও, অগ্নি সংযোগ, হামলা-মামলা, লুটতরাজ, প্রতিহিংসার দানবীয় অপরাজনীতির অবসান হয়ে কাঙ্খিত শান্তি পূর্ণ প্রতিযোগিতার রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হবে।

 

দেশের জনগন স্বচ্ছন্দময় জীবন যাপন করবে। দেশময় স্থিতিশীলতার কারনে বন্ধু প্রতীম আন্তর্জাতিক বিদেশী বিশিষ্ট ব্যবসায়ীদের নির্বিঘ্নে নির্ভাবনায় বিনিয়োগ আসবে, নতুন নতুন কর্ম সংস্থানের সৃষ্টি হবে, ফলে বেকারত্বের অভিশাপ থেকে জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ।

 

এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, সুখী সমৃদ্ধ শান্তিময় আদর্শ রাষ্ট্র। বিশ্বের প্রায় ৯১টির বেশী দেশ কোনও না কোন প্রকারের পি. আর. পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। এর মধ্যে শতভাগ পি আর পদ্ধতি ব্যবহার নির্বাচন আয়োজন হয়ে থাকে- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ইত্যাদি দেশ সমূহে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পি. আর. পদ্ধতিতে নির্বাচনের দাবী করে আসছে। এ দাবী দিন দিন জনপ্রিয় হচ্ছে। পি. আর. পদ্ধতিতে নির্বাচন এ সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গণ-দাবী। অথচ একটি দল পি. আর. পদ্ধতির নির্বাচনের বিরোধীতা করে আসছে। তারা আমাদের দেশের বৈরী রাষ্ট্রের এজেন্ডা এ বাংলাদেশে বাস্তবায়ন করার হীন অপচেষ্টায় লিপ্ত।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলহাজ¦ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
কেন্দ্রীয় সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনাব মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-০১ আসনে সংসদ সদস্য প্রার্থী, মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরোও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জেলা সহ-সভাপতি মুহাম্মাদ শেখ শামসুল আলম মিলন, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুফতী নাসির উদ্দিন নাইস, নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ আবুল কালাম আজাদ।

 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা আবু জাফর সালেহ্, জেলা সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা, জেলা সভাপতি মাওলানা গোলাম রব্বানী, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, জেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা রেজাউল করীম, জেলা সভাপতি মাওলানা আরমান হোসেন রিয়াদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান, জেলা সভাপতি এম এম সালাউদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা ও নগর নেতৃবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork