1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার - dailydeshkantha
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৩|
শিরোনামঃ

রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 325 Time View
রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মির নির্যাতনের হাত থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় জরুরি আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত এক অংশীজন সংলাপে তিনি এ আহ্বান জানান।

প্রফেসর ইউনূস বলেন, “জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা রুখে দিতে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখানে খুঁজে পেতে হবে।”

তিনি আরও বলেন, “২০১৭ সাল থেকে, এবং তারও আগে, সীমিত সম্পদ ও সামর্থ্য নিয়েও বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল। কিন্তু এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপের।”

প্রধান উপদেষ্টা জানান, দেশ বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে একটি নির্বাচিত সরকার রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork