1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শিক্ষকদের ঘোষণা: দাবি না মানলে ‘মার্চ টু সচিবালয়’ - dailydeshkantha
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১১:৫৪|
শিরোনামঃ

শিক্ষকদের ঘোষণা: দাবি না মানলে ‘মার্চ টু সচিবালয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 161 Time View

অনলাইন নিউজ: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তিনদিন ধরে অবস্থান নেয়া এমপিওভুক্ত শিক্ষকরা আপাতত লংমার্চ করবেন না। আজ বিকেল তিনটার মধ্যে যদি দাবি মানা না হয়, তাহলে চারটা থেকে সচিবালয় অভিমুখে মার্চ শুরু করবেন তারা। মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের এসব কথা জানান।আন্দোলনকারীদের তিনটি দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া। শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। এই তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনদিন ধরে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে আজ বেলা ১২টায় সচিবালয় অভিমুখে লংমার্চ শুরুর কথা ছিল তাদের। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর অনুরোধে তারা লংমার্চ কর্মসূচি পিছিয়ে সরকারকে সময় বেঁধে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork