1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সচিবালয়ে আন্দোলন : স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ জন বরখাস্ত - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১০|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

সচিবালয়ে আন্দোলন : স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ জন বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
  • 134 Time View

নিজস্ব প্রতিবেদক: ‘সচিবালয় ভাতার’ দাবিতে সরকারি নিয়ম উপেক্ষা করে আন্দোলন করায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে একজন প্রশাসনিক কর্মকর্তা, দুইজন ব্যক্তিগত কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিগত ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখ সচিবালয়ের অভ্যন্তরে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখে দাখিল করা শাহবাগ থানার ৮ নম্বর মামলায় মো. রোমান গাজী, প্রশাসনিক কর্মকর্তা, (২) মো. আবু বেলাল, অফিস সহায়ক, (৩) মো. মহসীন আলী, ব্যক্তিগত কর্মকর্তা এবং (৪) মো. তাইফুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মচারীদেরকে প্রশাসনিক কারণে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ‘সরকারি চাকরি আইন-২০১৮’-এর ধারা-৩৯(২) অনুযায়ী ভূতাপেক্ষভাবে জেল হাজতে প্রেরণের তারিখ ১২ ডিসেম্বর, ২০২৫ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মচারীগণ বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork