1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হরমুজ পুনরায় খুলবে, কিন্তু ট্রাম্পের জন্য বন্ধ থাকবে - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ২:০৯|
শিরোনামঃ

হরমুজ পুনরায় খুলবে, কিন্তু ট্রাম্পের জন্য বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 133 Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইরানর পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই আবার খুলবে। তবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধ থাকবে।

এছাড়া যেসব দেশ ইরানের নতুন নিয়ম মেনে জাহাজ চালাবে তারা নির্বিঘ্নে তাদের নৌযান নিয়ে হরমুজ পার হতে পারবে।

বুধবার (১ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইব্রাহিম আজিজি লিখেছেন, “হরমুজ প্রণালি অবশ্যই খুলবে। কিন্তু (ট্রাম্প) আপনার জন্য নয়। এটি তাদের জন্য খোলা থাকবে যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।”

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকার পরিবর্তন চেষ্টা নিয়েও কৌতুক করেছেন ইব্রাহিম। তিনি বলেছেন, “ট্রাম্প অবশেষে তার সরকার পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু পরিবর্তন হয়েছে সামুদ্রিক সরকারে!”

এদিকে হরমু প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আরোপ করতে যাচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, ইতিমধ্যে টোলের নিয়ম কার্যকর করেছে তারা।

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম ইরান ব্রডকাস্টিং এ ব্যাপারে বলেছে, “এই নৌপথের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন আর্থিক নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর আওতায় যাতায়াতকারী জাহাজগুলোর ওপর স্থানীয় মুদ্রা ‘রিয়াল’-এ টোল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন যেকোনো জাহাজের এই পথ দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork