1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৪৬|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২৯, ২০২৬,
  • 88 Time View

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রোববার রাতে পরিচালিত ওই অভিযানে ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব দিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

পাকিস্তান সরকারের দাবি, নিহতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। দেশটিতে টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে অভিহিত করা হয়।

এর আগে শনিবার রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে হামলা চালানো হয়। ওই ঘটনায় তিন রেঞ্জার্স কর্মকর্তা নিহত হন। হামলার পরই সীমান্ত এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, করাচি হামলায় জড়িত সন্দেহে তিন হামলাকারী নিহত এবং একজন আহত অবস্থায় আটক হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ‘জামাতুল আহরার’ নামের একটি গোষ্ঠীর সদস্য।

পাকিস্তানের দাবি, বাজউর সীমান্ত এলাকায় টিটিপি ও জামাতুল আহরারের আস্তানা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযানে টিটিপির উচ্চপর্যায়ের কমান্ডার খান ফারোশ ওরফে জাবাল নিহত হয়েছেন।

টিটিপিকে ঘিরে গত কয়েক বছর ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে সহযোগিতা করছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork