1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:৫৭|
শিরোনামঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬,
  • 29 Time View

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বাধীনতা লাভের ৮০ বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১৫ আগস্ট) ছিল ভারতের স্বাধীনতা দিবস।

ভারতের ইরানি দূতাবাসের মাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।

শুভেচ্ছাবার্তায় পেজেশকিয়ান বলেন, তেহরান ভারত ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করতে আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের পাশাপাশি জনগণের পারস্পরিক যোগাযোগের ইতিহাসও শত শত বছরের। ভারত ও ইরানের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে এসব ঐতিহাসিক যোগসূত্র ও জনগণের পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

পেজেশকিয়ান আরও বলেন, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করা এবং দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে তেহরান আরও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।

শুভেচ্ছাবার্তায় ভারতের আরও সমৃদ্ধি, অগ্রগতি, কল্যাণ ও সুখ কামনা করেন ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork