1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এমপি আমির হামজাকে আইনি নোটিশ - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৪১|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

এমপি আমির হামজাকে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 60 Time View

অনলাইন নিউজ: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ফাইল ছবি কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে সদর উপজেলার রবিউল ইসলাম নামের এক ব্যক্তি এই নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে। যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও এ জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

আইপিএলে কেলেঙ্কারি সন্দেহে ভারতীয় বোর্ডের জরুরি নোটিশ
নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি দিয়েছেন, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সরকার যখন দুর্নীতিমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর, তখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের স্বপক্ষে প্রমাণ থাকা আবশ্যক।

এ বিষয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ব্যক্তিগত ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এতে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork