1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট - dailydeshkantha
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:০২|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 194 Time View
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দাখিল হওয়া এক রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে, ডাকসু নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। তাই এ নিয়ে হাইকোর্ট আর কোনো রিট শুনবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

মো. জুলিয়াস সিজার তালুকদার নামে এক প্রার্থী ডাকসু নির্বাচনে প্রার্থিতা পুনর্বহাল ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে এই রিট করেন। রিট আবেদনে তিনি অভিযোগ করেন, প্রশাসনিক জটিলতা ও ষড়যন্ত্রের মাধ্যমে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী ব্যালট থেকেও তার নম্বর বাদ দেওয়া হয়, যা অবৈধ ও বেআইনি।

রিটের প্রাথমিক শুনানিতে আদালত বলেন, “ডাকসু নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যেই আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। সর্বোচ্চ আদালত যখন এ বিষয়ে রায় দিয়েছে, তখন হাইকোর্টের আর কোনো এখতিয়ার নেই নতুন করে রিট শোনার। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না।”

বিচারকরা আরও উল্লেখ করেন, নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। আইনগত প্রক্রিয়া শেষ হয়ে গেলে এ ধরনের আবেদন আদালতের সময় নষ্ট করার সামিল।

দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যা নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক, আন্দোলন ও আইনি জটিলতা দেখা দেয়। প্রার্থিতা বাতিল, ভোটার তালিকা নিয়ে অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মসহ একাধিক ইস্যুতে আদালতে রিট দায়ের হয়।

তবে আপিল বিভাগ সম্প্রতি এসব রিট নিষ্পত্তি করে নির্বাচন কার্যক্রম চালু রাখার নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে নতুন রিট শুনতে অস্বীকৃতি জানায় হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork