1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদীর অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৫২|

কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদীর অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 107 Time View
কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদীর অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন
কক্সবাজারের ঈদগাঁও ফুলেশ্বরী নদীর অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও ফুলেশ্বরী নদীর পাশ দখল করে কযয়কদিন ধরে চলা অবৈধ দখল স্থাপনা নির্মাণ অবশেষে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা সদরের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সূলতানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে নদী ভরাট করে নির্মিতব্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন।

এসময় ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার ও ঈদগাঁও থানার পুলিশ ওই অভিযানে অংশ নেন৷
উল্লেখ্য ফুলেশ্বরী নদীর পাড় দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করেছে জনৈক নজরুল ইসলাম। পুনরায় খালের স্রোতধারা লোহারপাত ও ভারি সরঞ্জাম দিয়ে পাটাতন বসিয়ে কয়েদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল দখলবাজ নজরুল ইসলাম। এনিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা অবৈধ দখলদারির বিরুদ্ধে সংবাদ প্রচার করলে অবশেষে টনক নড়ে সংশ্লিষ্ট প্রশাসনের।

এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন,তার খতিয়ানভুক্ত জমি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। তাই অবশিষ্ট স্থাপনা নদীগর্ভ থেকে রক্ষা করতে তিনি দেয়াল তৈরি করছিলেন। এছাড়া ওই জায়গাটি তার নিজস্ব খতিয়ানভুক্ত জমি বলেও তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork