1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে স্কুল কর্মচারী সরওয়ার এর উপর হামলা ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং নায়ক শাহাবুদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:৩৬|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

রামগড়ে স্কুল কর্মচারী সরওয়ার এর উপর হামলা ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং নায়ক শাহাবুদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 175 Time View
রামগড়ে স্কুল কর্মচারী সরওয়ার এর উপর হামলা ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং নায়ক শাহাবুদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
রামগড়ে স্কুল কর্মচারী সরওয়ার এর উপর হামলা ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং নায়ক শাহাবুদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সাইফুল ইসলাম রামগড়: খাগড়াছড়ির রামগড়ে স্কুল কর্মচারী মোঃ সরওয়ার হোসেন এর উপর হামলার ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাং এর প্রধান নায়ক মোঃ শাহাবুদ্দিন সহ ৫জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সরওয়ার হোসেন এর স্ত্রী রোকেয়া আক্তার (৪২), ৮ অক্টোবর( বুধবার) রাত ১০টার সময় মিসেস রোকেয়া আক্তার তার স্বামী সরওয়ার হোসেনকে শারীরিক নির্যাতনের পর প্রানে মেরে ফেলার কৌশল অবলম্বন করেছে মর্মে অভিযোগ এনে রামগড় থানায় এ মামলা রুজু করেন।

মামলার আসামিরা হলেন, মোঃ সাইফউদ্দিন প্রকাশ শাহাবুদ্দিন (২৩)পিতা জসিম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, প্রকাশ ইরাক,(৩২) পিতা মৃত মকবুল আহমেদ, মোঃ সাব্বির (২০) পিতা আরিফ হোসেন, সাগর( ২২) পিতা আরিফ হোসেন, মোঃ জসিম উদ্দিন (৪৫)পিতা মৃত সুলতান আহমদ, সহ অজ্ঞাত আরো ২\৩ জন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে মোঃ সরওয়ার হোসেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারি হিসেবে কর্মরত রয়েছেন, গত ২৭ আগস্ট রাত ১০টার সময় খাবার খেয়ে সরওয়ার হোসেন স্কুল প্রাঙনে হাটাহাটি করছিলো, এসময় মামলার ১নং আসামি, সাইফুদ্দিন প্রকাশ শাহাবুদ্দিন( ২৩) আলমগীর হোসেন ইরাক, (৩২),সাব্বির হোসেন (২০), সাগর (২২) রা স্কুলের সীমানার ভিতর সরওয়ার এর কাছে টাকা ধার চেয়েছে, সরওয়ার টাকা দিতে রাজি না হলে ওরা ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি মেরে মারাত্মক ভাবে আহত করে মাঠে ফেলে চলে যায়। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে হাসপাতালে নিয়ে যায়।

মামলার বাদী রোকেয়া আক্তার( ৪২) জানান ওরা আমার স্বামীকে এমন ভাবে মেরেছে তার চোখ মুখের চোয়ালের অবস্থা খুবই খারাপ, বর্তমানে আমার স্বামী মানসিক রোগীতে পরিনত হয়েছে, সে এখন রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন, ডাক্তার বলেছে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রোকসানা আক্তার জানান রোগীর শরীরে মারাত্মক জখম হয়েছে, চিকিৎসা চলমান, তার মানসিক সমস্যায় দেখা দিয়েছে, পরবর্তীতে মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে।

এবিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন জানান রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টাফ সরওয়ার হোসেন, কে মেরে আহত করার ঘটনায় তার স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে থানায় ৫জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork