1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:৪৯|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 324 Time View

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ ঘিরে চলছে তুমুল উত্তেজনা। কারণ দুই প্রজন্মের সেরা তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল মুখোমুখি হবেন। এনিয়ে কাতারবাসীর মনে এক ধরনের চাপা রোমাঞ্চ কাজ করছিল। কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের কারণে দোহায় পূর্বনির্ধারিত ম্যাচটি হওয়ার আশা বলতে গেলে একদম নেই।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট রাফায়েল লুজানের বিশ্বাস, আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কাতারে হবে কি না, সেই সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে নেওয়া হবে। আগামী ২৭ মার্চ দোহার লুসাইস স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর অনির্দিষ্টকালের জন্য সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। তাতে ফিনালিসিমাও অনিশ্চিত হয়ে পড়েছে।

লুজান কাদেনা সার-এর এল লারগুয়েরোকে বলেন, ‘এটা হতে যাচ্ছে খুব কঠিন (দোহায় ম্যাচ)। এই চারদিন আগেও আমরা দুটি চার্টার ফ্লাইট বাতিল করেছি, যেটা এই ইভেন্টের জন্য বুকড করা হয়েছিল। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা একটি সিদ্ধান্ত জানতে পারব আশা করি। এটা সম্ভবত ইউরোপে সরে যাবে, কারণ অধিকাংশ খেলোয়াড় (স্পেন ও আর্জেন্টিনার) এখানে অবস্থান করছে। এটাই হবে যৌক্তিক সিদ্ধান্ত।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কনমেবল, উয়েফা ও স্থানীয় আয়োজক কমিটি। লুজান বললেন, দোহা থেকে ফিনালিসিমা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া যাবে না। তার কথা, ‘এখানে অনেক কিছু জড়িত। উয়েফা ও কনমেবলের ফিনালিসিমা চুক্তি হয়েছে একটি কোম্পানির মাধ্যমে, তাদের ছয়টি খেলার চুক্তি হয়েছে যার সবগুলো দোহাতে, এর মধ্যে স্পেন বনাম আর্জেন্টিনা (২৭ মার্চ), মিশর বনাম স্পেন (৩০ মার্চ), সৌদি আরব বনাম সার্বিয়া (৩০ মার্চ) ও আর্জেন্টিনা বনাম কাতার (৩১ মার্চ)। এটা একটি পুরো প্যাকেজের অংশ। কাতার ও সৌদি আরবের মতো দেশগুলো প্রতি আমরা সমবেদনা জানাই। আমাদের একটি সমস্যা আছে, কিন্তু তাদেরও।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork