1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জলঢাকা উপজেলা জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - dailydeshkantha
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩০|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

জলঢাকা উপজেলা জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 140 Time View

আশীষ বিশ্বাস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পি,আর পদ্ধতির বাস্তবায়ন, জুলাই সনদ ঘোষনা ও বাস্তবায়ন, নির্বাচনে সকল দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বিকাল ৩’০০ টায় কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতিতে জলঢাকা সরকারি পাইলট স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচী শুরু হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি, মোয়াম্মার আল হাছানের পরিচালনায় মিছিল পুর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলার সহকারি সেক্রেটারি মুজাহিদ মাসুম, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব সাদের হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি জনাব মনিরুজ্জামান জুয়েল, জেলা শুরা সদস্য ও নীলফামারী-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী,

সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন এখন শুধু জামায়াতের দাবি নয়, এটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতার উপস্থিতি এ কথাই প্রমান করে। জুলাই সনদ ঘোষনা ও পিআর পদ্ধতির বাস্তবায়ন সহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়িত না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠার দরজা খুলে যাবে। তিনি হুশিয়ারি উচ্চারন করেন যে, অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি বাস্তবায়িত না হলে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

বিক্ষোভ সমাবেশের পরে শুরু হওয়া মিছিলটি পাইলট স্কুল থেকে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পাইলট স্কুলে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork