1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার গণমিছিল - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৫|

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার গণমিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 526 Time View

বান্দরবান জেলা সংবাদদাতাসা ইফুল্লাহ ছিদ্দিকী:

গত ৫আগষ্ট তথা ৩৬ জুলাই ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে বাদে আছর এক বিশাল গণমিছিল বান্দরবান শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেন- জামায়াতে ইসলামী মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে ৩৬ জুলাই চেতনাকে লালন করে জনগণের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যারা জুলাই শহীদ ও ক্ষতিগ্রস্তদের সাথে বেঈমানী করতে চায় তাদেরকে হুশিয়ার করে বলেন, অতিতের জালিম সরকার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে, অন্যতাই জাতী আবার ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুকে দাড়াবে ইনশাআল্লাহ। তিনি বলেন- রক্তাক্ত ৩৬ জুলাই কে যারা বিতর্কিত করতে চায়, তারা জাতির প্রকাশ্য দুষমন। যারা বিপ্লবের তথাকথিত একক ক্রেডিডের দাবীদার তারা নোংরা রাজনীতির পৃষ্টপোষক। এরা মুলতঃ রাজনৈতিক ডাকাত। এই শ্রেণির লোকেরা রাজনীতির নামে জনগণের মাথা বিক্রি করে অঢেল সম্পদ লুটপাট করে নিজেদের আখের গোচায় চায়। এই রাজনৈতিক ডাকাতেরা দেশ ও জাতির বোঝা। তারা বর্তমানে সারা দেশে চাঁদাবাজি, বাস স্ট্যান্ড দখল, চাঁদার জন্য প্রকাশ্যে খুন খারাবী করে চলছে।
তারা ৩৬জুলাই বিপ্লবকে অপমান করে যাচ্ছে এবং বিপ্লবের চেতনাকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন- ৩৬ জুলাই বিপ্লব এর চেতনা হলো পুরাতনের জড়তা পরিহার করে নতুনত্বকে স্বাগত জানানো। ৩৬ জুলাই এর চেতনা মানে সকল স্থান থেকে দুর্নীতি, বৈসাম্য, স্বজন প্রীতিসহ যাবতীয় কদাকারকে বিদায় দেওয়া। তিনি আরো বলেন- অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কোন দলমতের দোহায় দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানী করা যাবেনা। ক্ষতিগ্রস্থ পরিবারের স্বীকৃতি ও পুনর্বাসন করতে হবে। আহতদের পুর্ন চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে গণমিছিলত্তোর সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবদুল আউয়ালের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
এই গণমিছিলটি কেন্দ্রীয় মসজিদ এর দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে বান্দরবান বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork