1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কুরআন অবমাননার অভিযোগে পিরোজপুরে মানববন্ধন - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৩৪|

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কুরআন অবমাননার অভিযোগে পিরোজপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 103 Time View
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কুরআন অবমাননার অভিযোগে পিরোজপুরে মানববন্ধন
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কুরআন অবমাননার অভিযোগে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর অফিস : নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র আল-কুরআন অবমাননার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মো. ইয়াহিয়া হাওলাদার, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলামিন হোসাইন, বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমানসহ স্থানীয় উলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

বক্তারা বলেন, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কুরআনের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork