1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারী- ৩ জলঢাকা আসনে ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৩০|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

নীলফামারী- ৩ জলঢাকা আসনে ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 109 Time View
নীলফামারী- ৩ জলঢাকা আসনে ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি: নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী এলাকায় চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। দিন যতই যাচ্ছে ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ।
প্রতিদিন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থকরা পাড়ায় মহল্লায় গিয়ে করছেন উঠান বৈঠক। সরে জমিনে ঘুরি দেখা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নীলফামারী জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা বিএনপির সহ সভাপতি এবং জলঢাকার দুইবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ভোটারদের সাথে দেখা সাক্ষাৎ এবং উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। তবে এ দিকে ভোটের মাঠে ভোটারদের আলোচনায় আসছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সফল মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। এছাড়াও অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির থেকে মনোনীত প্রার্থী রোহান চৌধুরী, গণঅধিকার পরিষদ থেকে মনোনীত প্রার্থী সোহাগ হোসেন (বাবু) বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার তারাও সাধারণ মানুষদের সাথে দেখা সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। প্রতিনিয়ত প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডে, গ্রামে, গ্রামে পাড়া মহল্লায় ছুটে চলছেন এসব প্রার্থীরা। এ বিষয়ে প্রার্থীদের সাথে কথা হলে তারা জানিয়েছেন এবারের ভোট সুষ্ঠু হবে ইনশাল্লাহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork