1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান - dailydeshkantha
২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০১|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 195 Time View
পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান
পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

পিরোজপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এ বিষয়ে গণভোটের আয়োজন, জাতীয় সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা।

 

জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই পাঁচ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের অংশগ্রহণ প্রমাণ করে, তারা পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork