1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিষধর সাপের কামড়ে গাইবান্ধায় কলেজছাত্র নিহত - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:৪৮|
শিরোনামঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

বিষধর সাপের কামড়ে গাইবান্ধায় কলেজছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 133 Time View
বিষধর সাপের কামড়ে গাইবান্ধায় কলেজছাত্র নিহত
বিষধর সাপের কামড়ে গাইবান্ধায় কলেজছাত্র নিহত

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত এনামুল ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয়রা জানান, এনামুল বাড়ির পাশে স্থানীয় মাছ ধরার উপকরণ (ঠুসি) বসিয়ে ধানক্ষেতে মাছ ধরতে যান। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। প্রথমে বিষয়টি তিনি টের না পেলেও বাড়িতে ফিরে খাওয়াদাওয়া শেষে ঘুমাতে গেলে শরীরে বিষক্রিয়া দেখা দেয়।

 

পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork