1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাবেক ডাকসু ভিপি প্রফেসর মাহফুজা খানমের মৃত্যুতে শোকের ছায়া - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:৫৩|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

সাবেক ডাকসু ভিপি প্রফেসর মাহফুজা খানমের মৃত্যুতে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 680 Time View
সাবেক ডাকসু ভিপি প্রফেসর মাহফুজা খানমের মৃত্যুতে শোকের ছায়া
সাবেক ডাকসু ভিপি প্রফেসর মাহফুজা খানমের মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পর্যায়ে বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক ডাকসু ভিপি ও বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও খেলাঘরের সাবেক চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম আর নেই। ১২ আগস্ট সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিশু সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রফেসর মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়ে নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি শিক্ষকতা পেশাকে আজীবন ধারণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক, ইতিহাস একাডেমির সহ-সভাপতি, খেলাঘর আসরের সাবেক চেয়ারপার্সন এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি।

শিক্ষা, শিশু অধিকার ও সমাজ উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। খেলাঘর, পেশাজীবি নারী সমাজ ও বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়ে তিনি ছিলেন একজন সক্রিয় সমাজচিন্তক।

খেলাঘর আসরসহ দেশের বহু প্রতিষ্ঠান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তাঁর মৃত্যুতে জাতি হারালো এক নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সংগঠককে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork