1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘ক্যান্ডি শপ’ নিয়ে বিতর্কে জড়ালেন নেহা - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:০৭|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

‘ক্যান্ডি শপ’ নিয়ে বিতর্কে জড়ালেন নেহা

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
  • 206 Time View

অনলাইন নিউজ: মাসকয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে তিনি। এবার কোনো কনসার্ট নয়, নিজের নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহা ও তার ভাই টনি কক্করের নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ’।

টনি কক্করের সুর করা এই গানে নেহার নাচ ও অঙ্গভঙ্গি ঘিরেই নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ নেহার এই পারফরম্যান্সকে ‘অশ্লীল’ বলে আখ্যা দিয়েছেন। অনেকের দাবি, পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে নেহা দেশীয় সংস্কৃতিকে অপমান করেছেন।

আরও পড়ুন
নিউ ভেগাসের রোমাঞ্চ নিয়ে ফিরছে ‘ফলআউট’
‘বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব বজায় রাখতে হয়’
আয়েশার চেহারা নিয়ে অশ্লীল মন্তব্য ভারতীর

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক-ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্যের জোয়ার বইছে। কেউ কেউ অভিযোগ করেছেন, নিজেকে কিশোরী বা তরুণী দেখানোর জন্য নেহা কক্কর প্লাস্টিক সার্জারি বা কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন।

নেহার নাচের ভঙ্গি দেখে একজন মন্তব্য করেছেন, ‘একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আশা করা যায় না। এগুলো বন্ধ হওয়া উচিত।’ আবার একদল সমালোচক বলছেন, গানটিতে না আছে ভারতীয় মাধুর্য, না আছে কোরিয়ান শৈলী।

নেহা কেবল সস্তা জনপ্রিয়তার জন্য অদ্ভুত কিছু স্টেপ দিয়েছেন, যা দেখে লজ্জিত হওয়ার মতো। নেহার সঙ্গে এই গানে তার ভাই টনি কক্করও সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন। নেটিজেনদের মতে, সংগীতের মান বজায় রাখার চেয়ে শরীরি প্রদর্শনকেই প্রাধান্য দিয়েছেন এই ভাই-বোন জুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork