1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অবশেষে এক ফ্রেমে দুই আয়মান - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:৫৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

অবশেষে এক ফ্রেমে দুই আয়মান

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 203 Time View

বিনোদন প্রতিবেদক: নামে মিল, পরিচিতিতেও দুজনেই তারকা। একজন অভিনয়শিল্পী সাদিয়া আয়মান, অন্যজন শিক্ষা উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। নামের মিলের কারণে দীর্ঘদিন ধরেই তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলে আসছে।

অনেকেই মনে করেন, সাদিয়া আয়মান ও আয়মান সাদিক হয়তো একই পরিবারের সদস্য কিংবা ভাই-বোন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টের মন্তব্যেও এমন প্রশ্ন দেখা গেছে।

তবে মজার বিষয় হলো, এতদিন দুজনের সরাসরি দেখাই হয়নি। অবশেষে সোমবার (১৭ আগস্ট) সেই অপেক্ষার অবসান হয়েছে। প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল দুই আয়মানকে।

সাদিয়া আয়মান তার ফেসবুক পেজে একসঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’

ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মজা করে দুজনকে ভাই-বোন হওয়ার পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে।’

আরেক নেটিজেন লিখেছেন, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম।’

সাদিয়ার পোস্ট প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এতে হাজারো প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যও করেন অনেকে। দুই আয়মানকে একসঙ্গে দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত ভক্ত ও অনুসারীরা।

প্রসঙ্গত, অভিনেত্রী সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে মহিদুল মহিম পরিচালিত নাটক ‘প্রিয় পরিবার’-এ। জুনে অন্তর্জালে প্রকাশিত নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork