1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কত কোটি টাকার সম্পত্তির মালিক অরিজিৎ সিং? - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

কত কোটি টাকার সম্পত্তির মালিক অরিজিৎ সিং?

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 218 Time View

নিজস্ব প্রতিবেদক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। সম্প্রতি প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই সুরসম্রাট। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিতের এমন সাহসী সিদ্ধান্তে যেমন ভক্তদের মন ভেঙেছে, তেমনি নতুন করে আলোচনায় এসেছে তার অর্জিত বিশাল সম্পত্তির পরিমাণ।

মুম্বাইয়ের চাকচিক্য ছেড়ে জিয়াগঞ্জের মাটির টানে ফিরে যাওয়া অরিজিৎ সিংয়ের আর্থিক ভিত আকাশছোঁয়া। ২০২৫ সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী, বর্তমানে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১৪ কোটি টাকা। কেবল গান গেয়েই যে তিনি এই পাহাড়সম সম্পদ গড়েছেন, তা নয়; এর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম ও ব্যবসায়িক বুদ্ধি।

বর্তমানে অরিজিৎ সিং ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী। প্রতিটি প্লে-ব্যাক গানের জন্য তিনি ২০ থেকে ৩০ লাখ টাকা নিয়ে থাকেন। তবে তার আয়ের সিংহভাগ আসে লাইভ কনসার্ট থেকে। দেশে বা বিদেশে একটি চার ঘণ্টার শো-এর জন্য তিনি ১.৫ কোটি থেকে ৩ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাধারণ জীবন যাপন করলেও মুম্বাইয়ের আন্ধেরিতে অরিজিতের চারটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটগুলোর বাজারমূল্য বর্তমানে ২০ থেকে ২৫ কোটি টাকা। এছাড়া তার গ্যারেজে শোভা পায় মার্সিডিজ-বেঞ্জ ও রেঞ্জ রোভারের মতো দামী সব মডেল, যার সম্মিলিত মূল্য ৩.৪ কোটি টাকারও বেশি।

ব্যবসায়িক উদ্যোগ ও রয়্যালটি গানের পাশাপাশি অরিজিতের নিজস্ব মিউজিক লেবেল রয়েছে, যার নাম ‘ওরিয়ন মিউজিক’। এই প্ল্যাটফর্ম থেকে আসা রয়্যালটি তার আয়ের একটি বড় অংশ নিশ্চিত করে। কোটিপতি হয়েও সাধারণ জীবন অঢেল সম্পত্তি থাকলেও অরিজিৎ সিং তার শিকড় ভোলেননি।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তিনি পরিচালনা করেন ‘হেঁশেল’ নামে একটি সুলভ ভাতের হোটেল। যেখানে মাত্র ৪০ টাকায় মিলছে ভরপেট খাবার। কোটি কোটি টাকার মালিক হয়েও এই সাধারণ জীবনবোধই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork