1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গোবিন্দকে আর স্বামী হিসেবে চাই না : সুনীতা - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

গোবিন্দকে আর স্বামী হিসেবে চাই না : সুনীতা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 136 Time View

অনলাইন নিউজ: বলিউড অভিনেতা গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না, এমন মন্তব্য করে ফের আলোচনায় এলেন তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনের নানা উত্থান-পতনের পর এবার খোলাখুলি বললেন নিজের অভিমতের কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘খুব শিক্ষা হয়েছে। আগামী এক জন্ম কেন! সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে পেতে চাই না।’

সাক্ষাৎকারে তিনি জানান, গোবিন্দ স্ত্রীকে সময় দেন না, সবসময় নায়িকাদের নিয়েই ব্যস্ত থাকেন। তার ভাষায়, ‘উনি তো বৌকে সময়ই দেন না! সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত।’

আলাদা বাড়িতে থাকছেন গোবিন্দ-সুনীতা, ৩৭ বছরের দাম্পত্যে ফাটল!
পরকীয়ার গুঞ্জন, ভাঙতে যাচ্ছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার!
সুনীতাকে বুঝতে হবে, দিব্যাকে দেখে নিজেকে সামলানো কঠিন: গোবিন্দ
সুনীতা মনে করেন, অভিনেতাদের জীবনে স্ত্রীদের জায়গা অনেক সময় গৌণ হয়ে যায়। তাই নায়কের স্ত্রী হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ছোট বয়সে বিয়ে হওয়ায় বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি, তবে এখন উপলব্ধি করেছেন। নায়কের স্ত্রী হতে হলে বুকের ভেতর পাথরচাপা দিয়েই থাকতে হয়।

গত বছর থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও, পরে তা সামলে নেন তারা। তবে সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি, সেটাই স্পষ্ট করে দিয়েছেন সুনীতা। তবু স্বামীর কিছু গুণের প্রশংসাও করেছেন সাক্ষাৎকারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork