1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জন্মদিনে স্ত্রীর শুভেচ্ছায় সিক্ত হাবিব ওয়াহিদ - dailydeshkantha
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১:১৫|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

জন্মদিনে স্ত্রীর শুভেচ্ছায় সিক্ত হাবিব ওয়াহিদ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 120 Time View
জন্মদিনে স্ত্রীর শুভেচ্ছায় সিক্ত হাবিব ওয়াহিদ
জন্মদিনে স্ত্রীর শুভেচ্ছায় সিক্ত হাবিব ওয়াহিদ

অনলাইন নিউজ: বুধবার জন্মদিনের প্রথম প্রহরেই সামাজিক মাধ্যমে প্রিয় মানুষটিকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দেন হাবিবের স্ত্রী আফসানা চৌধুরী শিফা। দেখা যায়, হাবিবের সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে হাবিবকে নতুন হেয়ারস্টাইল ও সানগ্লাসে ভিন্ন রূপে দেখা যায়। সঙ্গেই আছেন স্ত্রী শিফা; দুজনকে দেখা যায় বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে।

ক্যাপশনে শিফা লেখেন, ‘আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।’ পোস্টটি প্রকাশের পরই ভক্তরা এই মিষ্টি দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন এবং হাবিবকে শুভেচ্ছায় সিক্ত করেন।

বাংলা লোকগানের সঙ্গে আধুনিক সুর ও মিউজিকের ফিউশন ঘটিয়ে সংগীতে এক অনন্য ধারা সৃষ্টি করেছেন হাবিব ওয়াহিদ। বলা যায়, তার কারণেই দেশীয় সংগীতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শুধু তাই নয়, তার হাত ধরেই বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন।

১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন হাবিব; জীবনের সাতচল্লিশ বসন্ত পার করলেন এই শিল্পী। ২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর অ্যালবাম বিক্রির রেকর্ড গড়তে থাকে। তারপর সমানতালে এগিয়ে চলে তার ক্যারিয়ার।

সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মহাজাদু’ শিরোনামের গান দিয়ে ফের আলোচনায় এই শিল্পী; সঙ্গে তার অনুরাগীরা ফিরে পেলেন সেই পুরোনো হাবিবকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork