1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল’ - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:৪১|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
  • 35 Time View

অনলাইন নিউজ: বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে তার সাম্প্রতিক একটি নাটকের ‘মেহরিন’ চরিত্রটি যেন দর্শকদের মনে একটু বেশিই জায়গা করে নিয়েছে। মেহরিন হিসেবে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করেছে যে, দর্শকরা তাকে এখন অন্য কোনো রূপে দেখতেই নারাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও দর্শকদের অভূতপূর্ব সাড়া নিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন।

পায়েলে কথায়, ‘পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে, তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছেন না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।’

দীর্ঘদিন ধরেই নাটকের আঙিনায় নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। তবে তার মতে, এই কাজটি তার আগের অনেক সাফল্যকেই ছাড়িয়ে গেছে। এর নেপথ্য কারণ হিসেবে তিনি নাটকটির শক্তিশালী পারিবারিক আবহকে কৃতিত্ব দিয়েছেন।

তিনি মনে করেন, ড্রয়িংরুমে বসে পুরো পরিবারের সাথে দেখার মতো গল্পের চাহিদা সব সময়ই থাকে। এই নাটকের টিমে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, যাকে নিয়ে কেয়া পায়েল বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল। এভাবেই নিজেকে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর। তবে কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করার চেয়ে তার ব্যবহার ও আচরণ দিয়ে চেনাটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork