1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:১৪|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 112 Time View
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, তাঁর প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

 

শোকবার্তায় ফারুকী বলেন, “লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে।

 

ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”

 

প্রসঙ্গত, শিল্পী ফরিদা পারভীন আজ রাত ১০ টা ১৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork