1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম : পরীমণি - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:৪৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম : পরীমণি

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 287 Time View

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের জন্য বাড়তি আগ্রহের কারণ। পহেলা বৈশাখ মানেই বাংলাদেশিদের উৎসবে নতুন মাত্রা, আর সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে পরীমণির কাছে। তবে এবারের বৈশাখী উল্লাস শুধুই নিজের জন্য নয়, বরং সন্তানদের ঘিরেই তার যত ব্যস্ততা।

এক ফেসবুক পোস্টে নিজের ছোটবেলার মধুর স্মৃতি ভাগ করে নিয়েছেন পরী। যেখানে উঠে এসেছে তার সাদামাটা শৈশব আর মায়ের শাড়ির প্রতি গভীর আবেগের কথা।পরীমণি জানান, ছোটবেলায় তিনি তার মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন।

সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’

সেই একই ঐতিহ্যের ছোঁয়া এবার তিনি দিতে চাইছেন নিজের সন্তানদের। নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন তিনি। সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর পরীমণি।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’

সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও বলেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork