1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মালয়েশিয়ায় ১০ দিন যেমন কেটেছে পরীমণির - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:৩৩|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ১০ দিন যেমন কেটেছে পরীমণির

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 127 Time View
মালয়েশিয়ায় ১০ দিন যেমন কেটেছে পরীমণির

অনলাইন নিউজ: এবার বেশ আয়োজনের নিজের জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া যান নায়িকা। এই কয়েকদিনের সেই মুহূর্ত কেমন কেটেছে, এবার তা ভাগ করে নিলেন পরীমণি।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমণি তার দশ দিনের এই ভ্রমণের বর্ণনা দেন। উল্লেখ করেন, দেশের বাইরে এভাবে দীর্ঘ ১০ দিনের জন্য সেলিব্রেশনের প্ল্যান এটিই প্রথম। এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন মোট সাত জন। এর মধ্যে তার ছেলে, ছেলের ন‍্যানি মোবারক, ম‍্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম এবং তিনি নিজে।

দেশে ফিরেই এই সফরের অভিজ্ঞতা জানিয়ে পরীমণি লেখেন, আজ আমাদের বাড়ি ফেরা হলো। দশ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম।
জন্মদিনের পাঁচদিন পর নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি
‘আমার অর্ধেক জীবন সুন্দর করেছো পরী, আই লাভ ইউ’
অর্কর সঙ্গে কেক কাটলেন পরীমণি

নায়িকা লেখেন, যা‘ওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সাবাই কতো ছবি-ভিডিও করলাম সারা পথ!

দশ দিন একসাথে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুন ভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।’

পরীমণি বললেন, ‘আজকে থেকে একটু একটু করে সবার সাথে ছবি-ভিডিও শেয়ার করবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারিনি কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনি নি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।’

পোস্টে সকলকে ট্যাগ দিয়ে পরীমণি সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান। লেখেন, ধন্যবাদ সকলকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সকলকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork