1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অনলাইন গেমে সাইবার বুলিংয়ের শিকার অক্ষয় কুমারের মেয়ে - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ২:৪৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

অনলাইন গেমে সাইবার বুলিংয়ের শিকার অক্ষয় কুমারের মেয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 252 Time View
অনলাইন গেমে সাইবার বুলিংয়ের শিকার অক্ষয় কুমারের মেয়ে
অনলাইন গেমে সাইবার বুলিংয়ের শিকার অক্ষয় কুমারের মেয়ে

বিনোদন ডেস্ক: অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। এক অনলাইন গেম খেলতে গিয়ে অপর প্রান্তের এক ব্যক্তি তার কাছে নগ্ন ছবি দাবি করে। শুক্রবার মহারাষ্ট্র রাজ্য পুলিশের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ তথ্য জানান অক্ষয় কুমার নিজেই।

অক্ষয় জানান, গেম খেলতে গিয়ে নিতারার সঙ্গে এক অচেনা ব্যক্তির আলাপ হয়। প্রথমে ব্যক্তি মেয়েটির নাম ও পরিচয় জানতে চান। নিতারা নিজেকে নারী হিসেবে পরিচয় দেওয়ার পরই তার আচরণ বদলে যায় এবং কিছুক্ষণ পরই সে নিতারার কাছে নগ্ন ছবি চাইতে শুরু করে। বিষয়টি বুঝে নিতারা সঙ্গে সঙ্গে গেম বন্ধ করে মায়ের কাছে গিয়ে ঘটনাটি জানায়।

এই অভিজ্ঞতার পর অক্ষয় কুমার শিক্ষার্থীদের সাইবার সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সাইবার পিরিয়ড’ চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, “সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত একটি ‘সাইবার পিরিয়ড’ চালু করা উচিত। এতে কিশোর-কিশোরীরা সচেতন হবে এবং সাইবার অপরাধের ফাঁদে পড়া থেকে রক্ষা পাবে।”

অক্ষয়ের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, প্রযুক্তিনির্ভর যুগে শিশু-কিশোরদের সাইবার নিরাপত্তা শিক্ষা সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork