1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’ - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 137 Time View

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এক পোস্টের মাধ্যমে ভক্তদের বিশেষ অনুরোধ জানিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা স্মরণ করে তিনি তাদের আভিজাত্য বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে কারও সঙ্গে অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়াতে ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় অপু জানান, তার ভক্তরা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। অপু বিশ্বাস লেখেন, আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।

তিনি মনে করেন, অপুর ভক্ত হওয়া মানেই শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই অন্যের নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে নিজেদের ব্যক্তিত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই।

অপু বিশ্বাস উল্লেখ করেন, আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।

পরিবারকে নিজের অহংকার হিসেবে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।

কাজ, বংশমর্যাদা এবং শিক্ষাই তাদের আসল পরিচয়। নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন তিনি বোধ করেন না। ভক্তরা যেভাবে তাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই তার সন্তান আব্রাহাম খান জয়কেও যেন স্নেহ ও মমতায় আগলে রাখেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই নায়িকা। জয়কে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করাই ভক্তদের লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।

অপু বিশ্বাস আরও স্পষ্ট করেন, তিনি কোনো ধরনের বিতর্ক বা হট্টগোলের মধ্যে নেই, বরং ভালোবাসা আর কাজের গৌরব নিয়েই এগিয়ে যেতে চান। ভক্তদের শান্ত ও হাসিখুশি থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, তাদের মার্জিত রূপটিই তার পথচলার সবচেয়ে বড় শক্তি।

সামাজিক মাধ্যমে এমন দায়িত্বশীল ও ইতিবাচক বার্তার পর সাধারণ নেটিজেন ও ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork