1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আশা ভোঁসলের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:৫১|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

আশা ভোঁসলের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 250 Time View

বিনোদন ডেস্ক: মারা গেছেন ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এই কালজয়ী শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংস্কৃতিক অঙ্গনে। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তিরা যেমন স্মৃতিকাতর হয়ে পড়েছেন, তেমনি হালের তারকারাও শোক প্রকাশ করেছেন।

আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা বলেন, ‘পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মুঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’

ব্যক্তিগত সম্পর্কের কথা টেনে রুনা লায়লা আরও বলেন, ‘তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব এই ভাবনায় আর করা হলো না। শেষ কথাটাও বলা হলো না।’

বরণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এই বিয়োগান্তক খবর শুনে স্তব্ধ হয়ে যান। তিনি বলেন, ‘কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই, এটি ভাবতেই পারছি না। তাকে সেই ছোটবেলা থেকে চিনতাম। সামনাসামনি দু’বার দেখার সুযোগ হয়েছিল, যা এখনও আমার মনে দাগ কেটে আছে। কলকাতায় ‘অন্যায় অবিচার’ সিনেমার গানের রেকর্ডিংয়ে গিয়েছিলাম। সেখানে তিনি আমার গান শুনে এত প্রশংসা করেছিলেন যে, আমি লজ্জা পেয়েছিলাম। স্টুডিওতে থাকা বরেণ্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মণকে তিনি বলেছিলেন সাবিনা ইয়াসমিন অনেক ভালো গেয়েছে।’

আশা ভোঁসলের বিনয় স্মরণ করে সাবিনা ইয়াসমিন বলেন, ‘কাজটিতে কিশোর কুমারের সঙ্গে একটি দ্বৈত গান এবং একটি একক গান করেছিলাম। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই কাজ করেছি। তার মতো এত ভালো মানুষ খুব কম দেখেছি আমি। এত বড় শিল্পী হয়েও ছিলেন একেবারে মাটির মানুষ। যা তার সান্নিধ্যে না এলে বোঝা সম্ভব নয়।’

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা পড়শী সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘একটা যুগের অবসান হলো। শ্রদ্ধা, আশা ভোঁসলে।’

প্রসঙ্গত, সাত দশকেরও বেশি সময় ধরে আশা ভোঁসলে একাধিক ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক বহু ভাষাতেই গান গেয়েছেন। তার বাংলা গানের সম্ভারও ব্যাপক।

তার প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি উদীয়মান গায়কদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতামূলক পুরস্কার থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork