1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব, বন্ধ হওয়ার পথে ধারাবাহিক - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:৩৯|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব, বন্ধ হওয়ার পথে ধারাবাহিক

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 205 Time View

অনলাইন নিউজ: টলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর প্রধান দুই চরিত্রাভিনেতা দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের যে সাপে-নেউলে সম্পর্ক, তা এখন ওপেন সিক্রেট। সম্প্রতি সেট থেকে পাওয়া নতুন খবর অনুযায়ী, এই দুই তারকার বিরোধ ফের প্রকাশ্যে এসেছে; যার ফলে বন্ধ হতে পারে ধারাবাহিকটি- এমনই আশঙ্কায় সংশ্লিষ্টরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নায়িকার আপত্তির জেরেই এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মূলত, শুটিং সেটে অভিনেতা জীতু কমলের ১৫ মিনিট পরে আসেন দিতিপ্রিয়া রায়। এতে জীতু কমল এতটাই ক্ষুব্ধ হন যে তিনি সেট থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, এখান থেকেই দুজনের মধ্যে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের আরেকটি বড় আলোচনার বিষয় হলো, ধারাবাহিকের রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় নাকি দিতিপ্রিয়া রায় আপত্তি জানিয়েছেন। এর ফলে শুটিং সেটের সমস্যা আরও বেড়েছে। যদিও এখন পর্যন্ত এই বিতর্ক বা সমস্যার বিষয়ে জীতু কমল বা দিতিপ্রিয়া রায় কেউই কোনো মন্তব্য করেননি।

অভিনেতার বিরুদ্ধে অভিনেত্রীর ভয়ংকর অভিযোগ, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী
অভিনেত্রীর ‘অশ্লীল’ স্ক্রিনশট ফাঁসের পর মুখ খুললেন জিতু
তুমি কি প্রেগন্যান্ট? মাঝরাতে অভিনেত্রীকে অশ্লীল মেসেজ অভিনেতা জিতুর

ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী এই প্রসঙ্গে একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘তাদের মধ্যে নতুন করে কিছু ঘটেছে কিনা, সেই আঁচ আমি পাইনি। কারণ আমাদের শুটিংয়ের সময় সব সময় এক হয় না।’

অভ্রজিৎ চক্রবর্তী ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে বলেন, ‘ধারাবাহিক চলবে কিনা, তা সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে। দর্শক যতদিন চাইবেন, এটি চলবে। না চাইলে বন্ধ হয়ে যাবে।’

উল্লেখ্য, এর আগেও জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে পেশাগত সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। এমনকি তারা নিজেদের অনুভূতি সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছিলেন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দর্শক ও টলিউড সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি দ্রুত এই সমস্যা না মেটে, তবে জনপ্রিয় এই ধারাবাহিকটি অচিরেই বন্ধ হয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork