1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টিকিট ছাড়া দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:৪৯|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

টিকিট ছাড়া দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 190 Time View

বিনোদন ডেস্ক: ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর। তাদের পর্দার রসায়ন আজও দর্শক হৃদয়ে অমলিন। নব্বই দশকের সেই জনপ্রিয় জুটির কালজয়ী সিনেমা ‘রঙিন সুজন সখী’ এবার আবারও বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন চলচ্চিত্রপ্রেমীরা। আর এর জন্য দর্শকদের পকেট থেকে গুনতে হবে না কোনো টাকা!

আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত প্রজেকশন হলে সিনেমাটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক প্রদর্শনীর অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।

ধরাবাঁধা নিয়মের মাঝে আশা ভোঁসলে গড়েছিলেন সুরের সাম্রাজ্য
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
গুণী নির্মাতা শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখী’ সিনেমাটি মুক্তির পর তৎকালীন সময়ে ব্যাপক ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে নতুন প্রজন্মের অনেক দর্শক, যারা সালমান শাহকে বড়পর্দায় দেখার সুযোগ পাননি, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনী উপভোগ করতে দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না এবং কোনো অগ্রিম নিবন্ধনেরও প্রয়োজন নেই। তবে হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকদের আসন বরাদ্দ দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে আগ্রহী সকল চলচ্চিত্রপ্রেমীকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে প্রিয় তারকাদের এই ধ্রুপদী সিনেমাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork