1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:৪২|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
  • 169 Time View

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। এবার মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে পূজা চেরি লিখেছেন, ‘আজ তোমাকে ছাড়া ২ বছর, মামুনি সময় সত্যিই থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না।’

মায়ের জন্য এখনো অপেক্ষা করেন উল্লেখ করে তিনি বলেন, ‘এই ২ বছরে অনেক কিছু বদলে গেছে শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই।’

‘কারণ তুমি ছাড়া কেউ তো আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না। মামুনি , তুমি চলে যাওয়ার পর বুঝেছি পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসতো, আমার কষ্টে চুপচাপ পাশে থাকতো।’

তার কথায়, ‘সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে ২ বছর হয়ে গেল, তবুও মনে হয় এই তো সেদিন তুমি ছিলে। আমার পাশে, আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে। আজও আকাশের দিকে তাকালে মনে হয়, ওই দূরের কোনো তারায় তুমি আছো।’

শেষে লিখেছেন, ‘আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছো মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি ২ বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork