1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:২৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 209 Time View

অনলাইন নিউজ: ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন জেসিয়া ইসলাম। যদিও সেই আসরের ফলাফল নিয়ে বিতর্ক আকাশ ছুঁয়েছিল, আর সমালোচিত হতে হয়েছিল স্বয়ং জেসিয়াকেও। সেরা সুন্দরীর খেতাব জেতার পরও বাংলাদেশের শোবিজ অঙ্গনে তিনি নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেননি।

নাটক, সিনেমা কিংবা মডেলিং কোনো জগতেই তার উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েনি। বরং ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা তাকে আরও বেশি বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই মডেল ও অভিনেত্রী।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এর মঞ্চে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জেসিয়া। আর এই মঞ্চে সেরার দৌড়ে টিকে থাকতে প্রাথমিক ধাপেই সেরা ২০ সুন্দরীর একজন হয়ে উঠতে চান তিনি। এই লক্ষ্য পূরণে তিনি ভোট চেয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জেসিয়া। সেখানে তিনি বলেন, ‘হ্যালো, আমি জেসিয়া ইসলাম, ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’ আমি আপনাদের সাপোর্টেই আরও একটু এগিয়ে যেতে পারি, টপ টুয়েন্টিতে জায়গা করে নিতে পারি।’

‘তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার’
ছোট পর্দায় ফিরছেন ভাস্বর
টুইঙ্কলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন হুমা
তিনি বলেন, ‘আমাকে সাপোর্ট করার জন্য ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং কাউন্ট হবে, আর প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই আপনার পরিবার ও বন্ধুমহলকেও উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য।’

নিজের এই লড়াইকে তিনি কেবল ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন না। জেসিয়ার কথায়, ‘কারণ জিতলে শুধু আমি জিতবো না, জিতবে পুরো বাংলাদেশ। আমি আশা করবো, সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরেকটু এগিয়ে নিতে। সবাইকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’ এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ছিল জেসিয়ার। সেই সম্পর্কের জেরে এক রাতে প্রকাশ্য রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেন তারা। যা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork