1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিতর্কে জড়ালেন রণবীর কাপুর - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:৩৬|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

বিতর্কে জড়ালেন রণবীর কাপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 190 Time View

বিনোদন ডেস্ক: বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনার শেষ নেই। বৃহস্পতিবার (২ এপ্রিল) হনুমান জয়ন্তী উপলক্ষে বড়সড় ধামাকা দেবেন পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। তবে টিজার প্রকাশের ঠিক আগমুহূর্তে রণবীর কাপুরকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা।

নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই চটেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রশ্ন, ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’ নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে’র অভিযোগ তুলেছেন।

কেউ বা আবার সরাসরি আক্রমণ করে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’ রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

আলিয়া ভাট তার স্বামীর লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও আমজনতার ক্ষোভ আপাতত রণবীর ও টিম ‘রামায়ণ’-এর দিকেই ধাবিত হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের মাটিতে আনুষ্ঠানিক টিজার মুক্তির পর এই ক্ষোভের আগুন প্রশমিত হয় কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork