1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না’ - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:০৭|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

‘বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না’

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 171 Time View

বিনোদন ডেস্ক: মেগা সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্যারিয়ারের প্রয়োজনে ও সিনেমার কাজে প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী। আর প্রথমবার এসেই এখানকার আতিথেয়তা আর খাবারের প্রেমে মজেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জ্যোতির্ময়ী বলেন, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো।’

তার কথায়, ‘আমি এতো শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে যারা অনেকবার বাংলাদেশে এসেছে, এবার আমার এটা প্রথমবার আসা। আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশে আসব, কবে বাংলাদেশে আসব এবং কবে এই লাইভ রিঅ্যাকশনটা দেখব।’

এ দেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তো যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এতো কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা এগুলোর আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর এতো ঝোঁক।’

শেষে বলেন, ‘ইলিশ আমি খেতে পছন্দ করি কিন্তু কাঁটার জন্য আমি খেতে পারি না। এটার জন্য অনেকে বলবে আমি ন্যাকামি করছি। বাট আমি সত্যিই কাটার জন্য খেতে পারি না। তবে আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork