1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মহিলারা কী পরে বাইরে যাচ্ছেন, তা নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:২৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

মহিলারা কী পরে বাইরে যাচ্ছেন, তা নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 158 Time View

অনলাইন নিউজ: তারকারা তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। তার বিপরীতে একদল নিন্দুক সব সময় প্রস্তুত থাকে কুমন্তব্য করতে। বিশেষ করে নারী তারকাদের প্রায়শই কুরুচিকর আক্রমণ ও কটাক্ষের শিকার হতে হয়।

এই ধরনের সমালোচক এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। তার দাবি, সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি অশ্লীল মন্তব্য বা আক্রমণকে রাস্তায় শ্লীলতাহানির চেষ্টার মতোই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।

সাম্প্রতিক এক মন্তব্যে নিজের ক্ষোভ প্রকাশ করে হুমা কুরেশি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আছেন, যারা প্রথমে আমাকে বিকিনি পরা ছবি পোস্ট করার কথা বলেন। আর আমি যদি সত্যি পোস্ট করি, তখন তারাই আবার মন্তব্য করেন, ‘এসব কী করছেন?’ এই ধরনের দ্বিমুখী আচরণ যেমন বিরক্তিকর, তেমনই অত্যন্ত দুঃখজনক।’

যে সিনেমার মাধ্যমে সাফল্যের দেখা পান ধর্মেন্দ্র
স্কুল শিক্ষকের ছেলে থেকে বলিউডের ‘হি-ম্যান’
পারিবারিক ছবিতে শুভেচ্ছা জানালেন রুনা খান
রাস্তাঘাটে কোনো মহিলাকে কুমন্তব্য বা উত্ত্যক্ত করলে যেমন শাস্তি দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই ধরনের শাস্তির বিধান থাকা উচিত বলে মনে করেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘কোনো তফাৎ থাকা উচিত নয়। যদি আপনি আমার ইনবক্সে অশ্লীল ছবি বা কুরুচিকর মন্তব্য পাঠান, তাহলে আপনারও শাস্তি হওয়া উচিত।’

তার কথায়, ‘আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই মহিলারা কী পরে বাইরে যাচ্ছেন, তাদের মেকআপ, তাদের জীবনশৈলী, তাদের কাজ, রাতে কখন বাড়ি ফিরছেন এসব নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন।’

প্রসঙ্গত, ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’ সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এই দুটি সিরিজে নিজের শক্তিশালী অভিনয় দক্ষতার মাধ্যমে হুমা বর্তমানে দর্শকের মনে আরও বেশি জায়গা করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork