1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শাকিব নাকি নিশো— প্রশ্ন শুনে বিব্রত চঞ্চল চৌধুরী - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:৪৪|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

শাকিব নাকি নিশো— প্রশ্ন শুনে বিব্রত চঞ্চল চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
  • 87 Time View

বিনোদন ডেস্ক: ঈদের আমেজে মেগাস্টার শাকিব খানের দাপুটে উপস্থিতিতে আলোচনায় রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকে ভরপুর। একই সঙ্গে টানটান উত্তেজনা নিয়ে পর্দায় দাপট দেখাচ্ছে আফরান নিশোর সিনেমা ‘দম’। দুই তারকার সিনেমা নিয়ে ভক্ত মহলে যখন দর্শক বিভাজন স্পষ্ট, তখন শাকিব-নিশো তুলনা নিয়ে প্রশ্নে বিব্রতবোধ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রিমিয়ারে সাংবাদিকদের মুখোমুখি হন চঞ্চল চৌধুরী। সেখানে তাকে প্রশ্ন করা হয়—নিশো বড় না শাকিব খান বড়? জবাবে কিছুটা কড়া স্বরেই এই অভিনেতা বলেন, নিশো বড় না শাকিব খান বড়—এই প্রশ্ন যখন আমাকে বা তাকে করা হয়, বিষয়টি খুব বিব্রতকর। প্রত্যেকে আলাদা। চঞ্চল চৌধুরী মানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম মানে মোশাররফ করিম, নিশো মানে নিশো আর শাকিব খান মানে শাকিব খান। কারো সাথে কারো তুলনা করা আসলে আমাদের নিজেদের ক্ষেত্রে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

এ সময় চঞ্চল চৌধুরীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আমরা শাকিব ভাই, নিশো ও চঞ্চল ভাই—সবার সাথেই কাজ করেছি। সবার সব সিনেমা কি একইভাবে হিট হয়? তবে চঞ্চল ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, ওনার এখন পর্যন্ত কোনো ফ্লপ আমি দেখিনি। আসলে কে অভিনয় করছেন, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ।

এর আগে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন আফরান নিশোও। তিনি বলেছিলেন, ‘একেক সময় আমাকে অনেকের সাথে মেলানো হয় বা প্রতিযোগী হিসেবে দেখানো হয়। আমি কারো প্রতিযোগী নই। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমি একেবারেই নতুন, এটি আমার মাত্র তৃতীয় সিনেমা। নাটকের সুবাদে অভিনয়ের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততা থাকলেও ফিল্ম নিয়ে আমার নিজস্ব একটি ভিশন আছে।’

উল্লেখ্য, প্রতি ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় হাফ ডজন সিনেমা। এর সঙ্গে তাল মিলিয়েই ভক্তমহলে শুরু হয় শ্রেষ্ঠত্বের লড়াই—কে কার চেয়ে এগিয়ে! এসব নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হলেও, তারকাদের এমন শ্রদ্ধাবোধ ও সাবলীল মন্তব্য সুস্থ প্রতিযোগিতায় এক অনন্য মাত্রা যোগ করেছে।

এবারের ঈদে মুক্তি পাওয়া ভিন্ন ঘরানার এই সিনেমাগুলো হলো- শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ ও বুবলী, নাজিফা তুষিদের ‘প্রেশার কুকার’। মুক্তির তৃতীয় দিনে, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিটি সিনেমার শো কম-বেশি হাউজফুল যাচ্ছে বলে সিনে সংশ্লিষ্টরা দাবি করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork