1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’ - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:৪৪|
শিরোনামঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬,
  • 19 Time View

বিনোদন ডেস্ক: ঘুরতে ভালোবাসেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনো পাহাড়, কখনো সমুদ্র—কাজের ব্যস্ততার ফাঁকে নিজের জন্য সময় বের করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি। সেই মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে ধারণ করে ভক্তদের সঙ্গেও শেয়ার করেন।

অপুর সাম্প্রতিক সময়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতেও তার ভ্রমণের নানা মুহূর্ত দেখা যাচ্ছে। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে অবস্থান করছেন এই অভিনেত্রী। কাজের ফাঁকে পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতেও দেখা গেছে তাকে।

তবে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সমুদ্রতটের আবহে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন অপু। ছবিগুলো কোথায় তোলা হয়েছে, তা অবশ্য জানাননি তিনি। নেপালে কোনো সমুদ্রসৈকত না থাকায় বিষয়টি নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তবে ছবির স্থান নয়, বরং অপুর পোশাকই বেশি নজর কেড়েছে ভক্তদের।

ছবিতে অপুর পরনে ছিল স্লিভলেস কালো ক্যাজুয়াল টপ। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং খোলা চুলে বেশ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। পুরো কালো কম্পোজিশনে তার উপস্থিতি ছিল বেশ আকর্ষণীয়।

হালকা হাসি আর স্বাভাবিক ভঙ্গিতে মনোরম পরিবেশ উপভোগের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন অপু। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের নজর কেড়েছে তার এই নতুন ‘আউটফিট’ ও স্টাইলিশ লুক।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভ্রমণের ছবি শেয়ার করা অপু বিশ্বাসের এসব পোস্টে ভক্তদের নানা ধরনের মন্তব্য ও প্রশংসাও দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork