1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
৫ ঘণ্টা আগেও পোস্ট, অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যু - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৫২|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

৫ ঘণ্টা আগেও পোস্ট, অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 205 Time View

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজে। এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাহত তাদের ভক্তরা ।

বর্তমানে অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

অভিনেতা আরও লেখেন, আমার শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।

অভিনেতার অনুরোধ, আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বাড়ছে। মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যার মন্তব্যঘরে রীতিমতো স্তব্ধ অনুরাগীরা। সেখানে প্রায় সকলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

একজন মন্তব্য করেছেন, অন্তত সন্তানের জন্য হলেও যেন মৃত্যুর এই খবরটি মিথ্যা হয়।আরেকজন লিখেছেন, আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এছাড়াও অনেকেই এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork