1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ওটিটিতে আসছে ঐশীর ‘নূর’ - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১২:৪৬|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

ওটিটিতে আসছে ঐশীর ‘নূর’

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 112 Time View

অনলাইন নিউজ: চার বছর আগে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত রায়হান রাফীর ‘নূর’ সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। সিনেমায় আরিফিন শুভর লুক পোস্টার ফেসবুকে পোস্ট প্রকাশ করে বায়োস্কোপ লিখেছে, ‘কে? কেন সে বন্দি? জানতে চোখ রাখুন।’

সিনেমার প্রচারে যুক্ত হয়েছেন শুভ ও ঐশী। ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’

অন্যদিকে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’ ২০২২ সালে ‘নূর’ সিনেমাটির শুটিং শেষ করেছিলেন রায়হান রাফী। সে সময় সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।

দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি নিয়ে রাফী বলেন, ‘সিনেমাটি দেখার পর মনে হয়েছে এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’ শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা এটি। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork